Thursday, 1 November 2012

Poetry 2 (কবিতা ২)


Breaking and Making


Frames are breaking away from the edge
And thus it abolishes
Only the proportion of breaking remain unchanged for fraction of time

Ratio varies with time
Sometime increase, sometime decrease
Frames are breaking away from the edge

That who is watching is also breaking within
Breaking Breaking Breaking
As a half eaten sub planet take rebirth in full moon

Who make? Why and Where?
Only the proportional change is constant
Frames are breaking away from the edge

It’s strange that the breakings never get up to the centre
Like emigrants observe their native place before leaving by the river or sea
But still he had to leave his native and could do nothing but to observe
Frames are breaking away from the edge


Through the process of braking the river grabs Field - Farms - Villages
Through the process of braking of edge of sea came up Sewage Canal
Still the immense dynamism of breaking cry to say -
Frames are breaking, Frames are breaking
Frames are breaking away from the edge.

ভাঙা গড়া

কিনারাগুলো ভাঙে প্রান্ত থেকে দূরে
ভাঙতে ভাঙতে মিলিয়ে যায়
আনুপাতিক দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে কিছুটা সময়
সময়ের সাথে সাথে অনুপাতও বদলায়
কখনো বাড়ে কখনো কমে
কিনারাগুলো ভাঙে প্রান্ত থেকে দূরে
যে দেখছে ভাঙছে সে নিজেও ভাঙছে
ভাঙা ভাঙা ভাঙা
আধখাওয়া এক চাঁদও পূর্ণিমাতে জাগে
কে গড়ে, কেন গড়ে, আর গড়েই বা কোথায়!
শুধু আনুপাতিক পরিবর্তন তার অপরিবর্তিতা
কিনারাগুলো ভাঙে প্রান্ত থেকে দূরে

আশ্চর্য এই ভাঙা পৌছতে পারে না মাঝখানে
দেশ ছাড়ার পূর্বে বৈরাগী সমুদ্র বা নদীতে দেখে ভাঙা ভাঙা দেশ
কিন্তু তবুও সে দেশ ছেড়ে যায়, যায় আর দেখে
কিনারাগুলো  ভাঙে প্রান্ত থেকে দূরে
ভাঙতে ভাঙতে পাড় একদিন নদী খেল খেত-খামার-গ্রাম
ভাঙতে ভাঙতে সাগরের পার সূয়েজের খালও এলো
তবুও ভাঙার অপরিসীম গতিময়তা আজও চীত্কার করে বলে
কিনারাগুলো ভাঙে কিনারাগুলো ভাঙ্গে
কিনারাগুলো ভাঙে প্রান্ত থেকে দূরে.

No comments:

Post a Comment